ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১১ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বাথুলী গ্রামের মো. আলমগীর হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরবিরাটি গ্রামের মো. সজীব মিয়া, ভাটবাউর গ্রামের মো. রাজিব এবং ঘিওর উপজেলার বৈন্যা প্রসাদ গ্রামের মো. রেজাউল করিম।

Advertisement

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। ঐ মামলা থেকে জামিনে বের হয়ে তারা মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলায় সোমবার রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও ঘিওর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!