ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ১০ এপ্রিল ২০২৩
কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আরাফাত হোসেন (১৭) উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

Advertisement

সোমবার বিকেলে আসামিকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে তাকে বিরক্ত করতেন একই এলাকার আরাফাত। বিষয়টি তার পরিবারকে জানিয়েও কোনো সুফল পায়নি ওই ছাত্রীর পরিবার। 

রোববার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ভিকটিমকে কোচিং যাওয়ার পথে কৌশলে নিজের ঘরে নিয়ে যান আরাফাত। এক পর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ওই সময় ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার এবং আরাফাতকে আটক করে পুলিশে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার ওসি দেব প্রিয় দাশ বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আরাফাতকে নোয়াখালী আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!