ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১০ এপ্রিল ২০২৩
মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেফতার ১
গ্রেফতারকৃত রাজু আহমেদ- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে খাবাশপুর লাবন্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে, শনিবার রাতে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

র‍্যাব জানায়, ২০২২ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় রাজু পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বখাটেপনার অভিযোগে বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়। এরই জেরে রোববার দুপুর ১২টার দিকে বালিরটেক এলাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে মাথায় ধারালো দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। রাজু প্রধান শিক্ষককের মৃত্যু নিশ্চিত ভেবে দৌড়ে পালিয়ে লেবুবাড়ী থেকে অটোরিকশায় করে বেতিলা স্ট্যান্ডে এসে বাসে উঠে ঢাকায় পালিয়ে যায়।

Advertisement

স্থানীয়রা ঐ শিক্ষককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত রাজুকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!