সোমবার দুপুরে উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী করেছেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
.png)
তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় এখন বেশ অগ্নি দুর্ঘটনা ঘটছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে উপজেলার লঞ্চঘাট এলাকার তেল ও গ্যাস সিলিন্ডারের বিভিন্ন দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এতে দেখা যায় ৪টি দোকানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস, অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকা ও অপরিকল্পিতভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে। পরে ৪ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এ সময় দোকানগুলোকে লাইসেন্স ও অগ্নি নির্বাপণের ফোম সংরক্ষণসহ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সবার সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করেন তিনি।
এ সময় নবীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ও নবীনগর থানা পুলিশ উপস্হিত ছিলেন।