ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ শিশুখাদ্য কারখানাকে জরিমানা-সিলগালা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১৭ এপ্রিল ২০২৩
অবৈধ শিশুখাদ্য কারখানাকে জরিমানা-সিলগালা
শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয় -ছবি: ডেইলি বাংলাদেশ

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুখাদ্য তৈরি ও বাজারে বিক্রি করার অপরাধে বগুড়ায় এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের কৈগাড়ি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ এ অভিযান পরিচালনা করে।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

Advertisement

জানা যায়, অভিযানে শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জারিন এগ্রো ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১ হাজার কেজি শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ওই প্রতিষ্ঠান বছর দুয়েক ধরে অবৈধভাবে জুস ও ললিপপ তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!