মঙ্গলবার বিকেলে নগরের অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, ঈদযাত্রা শুরুর কয়েকদিন আগে প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তালিকা না টাঙিয়ে যাত্রীদের হয়রানি করছিল কয়েকটি বাস কাউন্টার। এজন্য তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রী হয়রানি রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)