শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. জুনায়েদ একই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু নিজে নিজে বাকল পরিষ্কার করে খাচ্ছিল জুনায়েদ। এ সময় হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে জুনায়েদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
.png)