বুধবার সকালে উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ফারিয়া ওই এলাকার মো. আরিফের মেয়ে।
জানা যায়, বুধবার সকালের দিকে শিশু ফারিয়াকে পাশে রেখে পুকুর ঘাটে বসে কাপড় পরিষ্কার করছিলেন তার মা। হঠাৎ করেই ফারিয়াকে আর দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। এরপর পুকুরে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।