ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীর নগ্ন ভিডিও ইন্টারনেটে, মাসুদ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৫ মে ২০২৩
কিশোরীর নগ্ন ভিডিও ইন্টারনেটে, মাসুদ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মাসুদ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ পার্লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

৩৫ বছরের মাসুদ দুপচাঁচিয়ার গোবিন্দপুর পাল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আফসার আলী মণ্ডল।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার।

পুলিশ এই কর্মকর্তা আরও বলেন, নানা প্রলোভনে ১৭ বছরের এক কিশোরীর নগ্ন ভিডিও ধারণ করেন মাসুদ। পরে সেই ভিডিও সামাজিক অনলাইন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ বিভিন্ন লোকজনের কাছে প্রচার করেন। সেই ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!