ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীর নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, যুবক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৭ মার্চ ২০২৩
নারীর নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, যুবক কারাগারে
ছবি: সংগৃহীত

এক নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটক মো. শাহাজাহান আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তোকির জানান, দুই বছর আগে শাহাজাহান প্রবাসে থাকাকালে একই গ্রামের ভুক্তভোগীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং তারা পরকীয়ায় লিপ্ত হন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সংসার বিচ্ছেদ ঘটে। এ সময় আসামি ভুক্তভোগীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের ছবি/ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তার নামে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেন।

তিনি আরো জানান, ভিকটিম এসব থেকে সরে আসতে চাইলে আসামি শাহাজান তাকে ব্ল্যাকমেইল করে ভিকটিমের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন এবং অবৈধ সম্পর্কে বাধ্য করেন। পরে ভুক্তভোগী পারিবারিকভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও আসামি রাজি হননি। গত দুই মাস আগে ভুক্তভোগী পুনরায় বিয়ে করেন। আসামি তা মেনে না নিতে পারলে ভুক্তভোগীর নামে খোলা ফেক ফেসবুক অ্যাকাউন্টে তাদের পুরোনো অশ্লীল ছবি এবং ভিডিও ছড়িয়ে দেন।

Advertisement

তিনি আরো জানান, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় র‌্যাব মরাপাগলা গ্রামে অভিযান চালিয়ে শাহাজাহান আলী গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!