ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ৩ মে ২০২৩
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন -ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

বুধবার সন্ধ্যার দিকে বাজারের অগ্রণী ব্যাংকের সামনের একটি দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে শতাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!