ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৪ এপ্রিল ২০২৩
শৈলকুপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে হাবিবুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পদমদি গ্রামে এটি ঘটে। মৃত হাবিবুর রহমান একই গ্রামের কাজী মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান বিকেলে মাঠে কৃষি কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। হাবিবুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!