শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাবুল মিয়া বিটঘর দক্ষিণ পাড়া এলাকার শহিদ ভূঁইয়ার ছেলে।
জানা যায়, উপজেলার বিটঘর গ্রামে বুড়ি নদীর তীরে ধান কাটতে যান কৃষক বাবুল। ওই সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে লাফিয়ে নদীতে পানিতে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
.png)
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।