শনিবার সকাল ৭টার দিকে উপজেলার উত্তর আলীপুর আবুল খায়ের মেম্বার বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদের ঈদগাহে এ দুর্ঘটনা ঘটে। মৃত রকি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর আব্বাস আলী ভূঁইয়া বাড়ির আবু ইউসুফের ছেলে।
জানা যায়, রকি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। ঈদের দিন সকালে ঈদগাহে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।