ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু, ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৮, ১৩ এপ্রিল ২০২৩
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু, ৫ জন কারাগারে
ফাইল ফটো

রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিয়ান (৮) ও মো. রায়হান (৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যুর মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া ৫ আসামি হলেন- বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫), তার মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), ডোরা বিনতে ইসমাইল (৩০), সারা বিনতে ইসমাইল (২০) ও এ কে এম শাহ আলম।

Advertisement

এর আগে, ডেমরা থানা-পুলিশ অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনি মরহুম ইসমাইল মুহরির বাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিয়ান ও রায়হানের মৃত্যু হয়।

মৃত আরিয়ান ও রায়হান ভ্যানচালক মারফত আলীর ছেলে। তাদের মা স্থানীয় তারকাটার একটি কারখানায় কাজ করেন। বড় ছেলে আরিয়ান স্থানীয় মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা ব্যাংক কলোনি এলাকায় থাকেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!