বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জাকির হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।
.png)
দণ্ডপ্রাপ্ত মো. স্বপন মিয়া (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার কৈজুরী সরকার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম (২৪)। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
অ্যাডভোকেট মো. জাকির হোসেন খান জানান, শাসনগাছা এলাকার মির্জারপাড়ের নুরুল ইসলাম কলোনির মোমেনা বেগমের বাসায় ভাড়া থাকতেন নিহত ফাতেমা বেগম। হত্যাকাণ্ডের ৬ বছর আগে ফাতেমা বেগমকে বিয়ে করেন ফেরিওয়ালা মো. স্বপন মিয়া। পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের মধ্যে। প্রতিনিয়ত ঝগড়া-বিবাদের এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০১২ সালের ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান স্বামী স্বপন মিয়া।
তিনি আরো জানান, এ ঘটনায় পরদিন নিহতের ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুরাপাড়া গ্রামের মোহাম্মদ আলী কুমিল্লা কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছেন।