ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ফেনসিডিলসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ৮ এপ্রিল ২০২৩
কুমিল্লায় ফেনসিডিলসহ আটক ২
আটক- প্রতীকী ছবি

কুমিল্লায় ৬২১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। র‌্যাবের অপর একটি অভিযানে শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে একটি প্রাইভেটকার থেকে ৪৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!