ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৬ এপ্রিল ২০২৩
টেকনাফে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
ফেনসিডিলসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম খান। এর আগে, বুধবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউপির মাঝের পাড়া থেকে নুরুল ইসলামকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম একই এলাকার জামাল মোস্তফার ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হোয়াইক্যং বাজারের উত্তরে মাঝেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!