আটক রুবেল হোসেন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের বাগানপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
রোববার (৫ মার্চ) সন্ধ্যার দিকে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ভমরদহ গ্রামের স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করে। এ সময় তার থেকে ২০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
.png)
র্যাব-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে একটি টিম এই অভিযানে অংশ নেন। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দিয়ে আটক রুবেল হোসেনকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।