সোমবার বিকেল ৫টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, একইদিন সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে মো. নাজাদুল ইসলাম রামীম এবং একই এলাকার তাহের মিয়ার ছেলে মো. ইকরাম।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সরাইল ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার শাহবাজপুর ব্রিজেরর কাছে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে গাড়িটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব গাড়িটির পিছু নেয়। পরে জেলার সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি করে ১০২ কেজি গাঁজা এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
.png)
র্যাব আরো জানায়, আটককৃতরা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকেন। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।