ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

৪০ কেজি গাঁজাসহ আটক মেহেদী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ৪ মার্চ ২০২৩
৪০ কেজি গাঁজাসহ আটক মেহেদী কারাগারে 
ছবি: প্রতীকী

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ আটক মাদক কারবারি শেখ মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার এ বিষয়ে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বাবুবাজারের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ডিবি টিম গেন্ডারিয়া থানার ডিস্ট্রিলারি রোডে আদর্শ লৌহ বিতান দোকানের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে প্রাইভেটকারটি গেন্ডারিয়া থানার ডিস্ট্রিলারী রোডে আদর্শ লৌহ বিতান দোকানের সামনে রাস্তায় পৌঁছালে পুলিশ গাড়িটি থামায়। এরপর গাড়িটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও ড্রাইভার মেহেদীকে গ্রেফতার করা হয়।

Advertisement

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়। আসামির বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা করা হয়েছে।

মামলা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মেহেদী দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকার মাদক ব্যাবসায়ীদের থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!