মঙ্গলবার সন্ধ্যার পর আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বোতলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে শফিকুল ইসলাম ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে মশিয়ার রহমান।
.png)
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩৩ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করা হয়েছে।