ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ মো. শাহিন শাহ নামে এক যুবককে আটক করেছে র্যাব। তিনি উপজেলার ইব্রাহিমপুর এলাকার সেকান্দার আলীর ছেলে।
শুক্রবার সকালে উপজেলার তুলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
.png)
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার তুলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।