মঙ্গলবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেচেন।
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার সকালে সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৬৪ বোতল ফেনসিডিলসহ মো. মনির হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।