নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০)। দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।
আহতরা হলেন, শিশু নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হচ্ছে।
.png)
জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জোৎস্না বেগম এবং হাসপাতালে নেয়ার পথে ইয়াকুব আলী মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় দুই জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।