ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১, ১০ মার্চ ২০২৩
কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনাল
ছবি: সংগৃহীত

হঠাৎ করে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির এক সভা আয়োজিত হয়েছে। সেখানে ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি এবং প্রফেশনাল লিগ কমিটির চেয়াম্যান কাজী সালাউদ্দীন, লিগ কমিটির অন্যতম সদস্য এবং বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

সামনেই ফিফা উইন্ডোর খেলা রয়েছে। এছাড়া পহেলা বৈশাখ এবং শব-ই-কদর রয়েছে। সব কিছুর কথা চিন্তা করেই ফিক্সচার করা হয়েছে বলে জানিয়েছেন নাবিল। পহেলা বৈশাখে ফেডারেশন কাপের খেলা চলবে।

Advertisement

তবে শব-ই-কদরের জন্য ম্যাচ পেছানো হবে বলে জানিয়েছেন তিনি। এ পর্যন্ত যেভাবে লিগ আয়োজিত হয়েছে তাতে সন্তুষ্ট নাবিল। আগামীতেও এর ধারা বজায় রাখার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

ফেডারেশন কাপের গ্রুপ পর্ব ইতোমধ্যেই শেষ হয়েছে। শুরু হবে নকআউট পর্বের খেলা। ম্যাচের নকআউট পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে দুটি ভেন্যুতে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।

সেমি-ফাইনালের ভেন্যু লটারির মাধ্যমে নির্বাচিত হলেও, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল আয়োজিত হবে কুমিল্লায়। বাফুফে সহ-সভাপতি কাজি নাবিল লটারির মাধ্যমে প্রথম সেমি-ফাইনালের ভেন্যু হিসেবে গোপালগঞ্জের নির্বাচিত করেন।

দ্বিতীয় সেমি-ফাইনাল আয়োজিত হবে কুমিল্লায়। লিগের দ্বিতীয় রাউন্ডের খেলাও আগের নিয়মেই পরিচালিত হবে। এবারের মৌসুমে ইউরোপিয়ান আদলে লিগ চালাচ্ছে বাফুফে। সেভাবেই লিগ চালিয়ে নেয়ার কথা জানিয়েছেন কাজি নাবিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!