ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ১৬ মার্চ ২০২৩
কুমিল্লায় ৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ
কুমিল্লায় ৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

Advertisement

সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সড়কগুলোতে বৃদ্ধি করা হয়েছে টহল ব্যবস্থা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!