নিহত ফারুক আকনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফারুক আকন হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দোকানের ফ্রিজ সরানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।