ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ঈদ উপহার পেলেন ১১৫ গ্রাম পুলিশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১৮ এপ্রিল ২০২৩
নালিতাবাড়ীতে ঈদ উপহার পেলেন ১১৫ গ্রাম পুলিশ
গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী থানা মিলনায়তনে ১১৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!