ঈদ উপহার সামগ্রী বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ (বিপিএম-বার)।
তিনি বলেন, ঈদের দিনে একটু ভালো খাবার ও পোশাক যেন সবাই পরতে পারি, সেই থেকে পুলিশের এই উদ্যোগ। সবসময় আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি। আপনারা পুলিশের জন্য দোয়া করবেন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, ডিআইও-১ মো. মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চাঁদপুর পুলিশ লাইনস্ এ চার শতাধিক ও ৮ উপজেলার বিভিন্ন থানায় সাত শতাধিকসহ জেলায় মোট ১১ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে চাঁদপুর জেলা পুলিশ।