ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ১ মাসে ৬০০ জেলে আটক 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ৫ এপ্রিল ২০২৩
চাঁদপুরে ১ মাসে ৬০০ জেলে আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে জাটকা রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় ৫টি স্পিড বোটে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ৬টি ইউনিটের অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে। 

এ সময় ৪২ জন জেলেসহ এক কোটি মিটার কারেন্ট জাল, ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সীলারচর এলাকায় একটি অস্থায়ী মৎস্য আড়ত উচ্ছেদ করা হয়। এই অভিযানে ৯টি মৎস্য আইনে মামলা করা হয়েছে।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল মাসজুড়ে অভিযান পরিচালনা করছে  নৌ পুলিশ। অভিযানে নৌ সীমানার বিভিন্ন স্থান থেকে গত একমাসে ৬০০ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৬ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ৮০টি মামলায় ৩০টির মতো মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!