ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহের জেরে ফাঁস নিলেন পপি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৪ এপ্রিল ২০২৩
পারিবারিক কলহের জেরে ফাঁস নিলেন পপি
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত পপি আক্তার (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের স্ত্রী।  

শুক্রবার দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, শুক্রবার ভোর ৫টার দিকে স্বামীর বসতঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পপি।

মৃত পপির পিতা আব্দুল মালেক জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে মেয়ে সুখে-শান্তিতে ছিল। তার শ্বশুর পরিবারের সদস্যরা ভালো ছিলেন। ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে পপি ফাঁস নেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি তার মেয়ের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।

Advertisement

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!