ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৯ এপ্রিল ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী রহিম উল্লাহ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ মো. রহিম উল্লাহ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. রহিম উল্লাহ উখিয়ার ক্যাম্প-১৩ এর সৈয়দ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ ফারুক আহমেদ। 

Advertisement

তিনি জানান, তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী একজন রোহিঙ্গার অবস্থান করছে এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে ৮ এপিবিএন অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি আমির জাফরের নির্দেশনায় অভিযান চালনো হয়। এ সময় মো. রহিম উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে জিডির পর আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!