ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৬, ৯ এপ্রিল ২০২৩
জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত
ফাইল ফটো

জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম, কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন ও জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায় গাড়ি চালক কাজল। তারা গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

জানা যায়, উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় ভোরে দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা তিনজন নিহত হন। তারা রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!