ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১ এপ্রিল ২০২৩
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
নিহত বাবু -ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় বাবু (২৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা দক্ষিণ পাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে।

শনিবার সকালে পাশের গ্রামের একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান বাবু। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বাবু ডিস লাইনের কাজসহ টাইলসের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার ঘরে তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে।

Advertisement

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। পরিষদের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!