কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬১ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রকিবুল হাসান রাকিব (২০) ও কালতা কোরাইশা গ্রামের আলাউদ্দিনের ছেলে পারভেজ (১৮)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩০টি বান্ডিলে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে ভৈরব থানায় পাঠানো হয়েছে।