ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২২

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৫ এপ্রিল ২০২৩
ভৈরবে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২২
ভৈরব থানা -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ছিনতাইরোধে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত ১০ দিনে ২২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ছিনতাইকারীরা হলেন- রানা, আব্দুল্লাহ, ইমন মিয়া, হেলাল মিয়া, বিল্লাল, শাকিল, শান্ত মিয়া, লাদেন, সাফারু আহমেদ, জায়ান সামি, অজয়, জুম্মান, নাজমুল, আকাশ, হৃদয় মিয়া, মোক্তার মিয়া,নাঈম ইসলাম, দুলাল মিয়া, ইয়াছিন মিয়া, আব্দুল মতিন, মামুন, শফিকুল ইসলাম ওরফে টাইগার। তারা সবাই ভৈরবের বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

জানা যায়, মাহে রমজান ও আসন্ন ঈদে জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে ভৈরত থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে ভৈরবে সাঁড়াশি অভিযান চালান পুলিশ। এ সময় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ মাকছুল আলম বলেন, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে আমাদের এ অভিযান। আর এ অভিযান ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!