ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে ৫ শতাধিক অসহায় পরিবার পেল ইফতার সামগ্রী

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২৩ মার্চ ২০২৩
খাগড়াছড়িতে ৫ শতাধিক অসহায় পরিবার পেল ইফতার সামগ্রী
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে তাদের হাতে এসব মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

রমজান শুরুর আগে এসব ইফতার সামগ্রী পেয়ে খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো। তারা এমন মানবিক সহযোগিতার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খাগড়াছড়ি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!