ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ১৭ মার্চ ২০২৩
খাগড়াছড়িতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি সদর মডেল থানা- ফাইল ফটো

খাগড়াছড়িতে চেঙ্গী নদী থেকে মো. নুরুল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের গঞ্জপাড়ার আনন্দ অফিস সংলগ্ন চেঙ্গী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নুরুল আমিন জেলা সদরের ভাইবোনছড়ার পূর্ব মুসলিম পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। নুরুল আমিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

জানা যায়, নুরুল আমিন খাগড়াছড়ি শহরে তার মামার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার বিকেলে চেঙ্গী নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। তবে চেঙ্গী নদীতে পানি কম থাকায় নুরুল আমিনের মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

Advertisement

সদর মডেল থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!