ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ ঘণ্টা পর খাল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৪ মার্চ ২০২৩
৩ ঘণ্টা পর খাল থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর জাকির শেখ নামে এক ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের স্টিল ব্রিজ সংলগ্ন বারইখালী খাল থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, একইদিন সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের স্টিল ব্রিজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের রুস্তুম আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে নিখোঁজ শ্রমিক জাকিরকে খুঁজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেন। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের লাশ উদ্ধার করে।

Advertisement

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, নিখোঁজ শ্রমিক জাকিরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!