ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে খাল থেকে লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৪, ১৩ মার্চ ২০২৩
লক্ষ্মীপুরে খাল থেকে লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে স্থানীয় মনতাজ মিয়ার পরিত্যক্ত ইট ভাটা এলাকার রহমানিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, চারদিন ধরে সিরাজ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ঐ ব্যক্তির লাশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!