ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রিজ ভেঙে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ৭ মার্চ ২০২৩
ব্রিজ ভেঙে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ
ব্রিজ ভেঙে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ব্রিজটি ভেঙে পড়ার কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাথর বোঝাই একটি ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, পাথর বোঝাই ট্রাকটি পারাপারের সময় ব্রিজটি ভেঙে যায়। থানা বাজার ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করতে পারলেও সেটি মেরামত না হওয়া পর্যন্ত বড় গাড়ি চলা সম্ভব না।

Advertisement

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সজীব চাকমা বলেন, ব্রিজটি দ্রুত সম্ভব এটি মেরামত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!