শুক্রবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়য়ে এ দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। উদ্বোধনের পর পার্বত্য চট্টগ্রামের সম্মিলিত নৃত্য পরিবেশন করা হয়।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মিলিত আবৃত্তি জোটের অর্থ সম্পাদক অনির্বাণ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গবেষক ও কবি এবং জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। আলোচনা সভার সম্মাননা স্বারক প্রদান এবং আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়।
.png)
এতে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের অপর সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।