শনিবার রাতে টাঙ্গাইল পৌরশহরের পাতুলিপাড়া দশমিক ফাউন্ডেশনের পাঠশালা প্রাঙ্গণের কাগমারি বস্তি এলাকায় পথশিশুদের নিয়ে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি। পিঠা খাওয়ার আনন্দ আর উৎসবে মেতে ওঠে শিশুরা। মূলত পথশিশুরাই ছিল এ উৎসবের ‘প্রাণ’।
পিঠা উৎসবে আসা মানিক, সুমাইয়া খাতুনসহ একাধিক পথশিশু জানায়, তারা টাকার অভাবে পিঠা কিনে খেতে পারে না। এজন্য তাদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর ফলে তাদের পিঠা খাওয়ার সুযোগ হয়েছে। তাদের চাওয়া- প্রতি বছর যেন এমন আয়োজন করা হয়।
.png)
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম জানান, সমাজের অবহেলিত ও ছিন্নমূল পথশিশুরাই এ পিঠা উৎসবে প্রধান ও বিশেষ অতিথি। তাদের অনেকেই মুখরোচক পিঠা থেকে বঞ্চিত থাকে। এজন্য প্রতিবারের মতো এবারও অর্ধশতাধিক পথশিশুকে নিয়ে দশমিক পাঠশালাতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে এ আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।