ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকভর্তি জাটকাসহ ৯ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১৮ মার্চ ২০২৩
ট্রাকভর্তি জাটকাসহ ৯ জেলে আটক
ট্রাকভর্তি জাটকাসহ ৯ জেলে আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকভর্তি ৪ টন জাটকা ইলিশসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাদেরকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তনু চৌধুরী তাদের অর্থদণ্ড দেন। এরআগে শনিবার ভোররাতে তাদেরকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড।

আটককৃতরা হলেন, ভোলা জেলার মনপুরা এলাকার মোহাম্মদ জাফর, মনির হোসেন, শরিফ ডালি, মাকসুদ, নেচার, সেলিম, নূরনবী, জামিল ও ফাইজুলসহ ৯ জন।

Advertisement

রামগতির কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এমএ মুজতবা জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রামগতির চৌধুরী বাজার এলাকা থেকে ৯ জেলেসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় মাছ পরিবহনের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এই ২ মাসের জন্য রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিমি পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময় মাছ পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষেধ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!