শনিবার সকালে তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার বিকেলে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাই মিয়া উপজেলার ধরমন্ডল গ্রামের আনোয়ার আলীর ছেলে। অভিযুক্ত ফুল মিয়া নিহতের আপন বড় ভাই।
জানা যায়, ফুল মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী। তিনি গ্রামের বিভিন্ন জনকে মারধর করতেন। পাশাপাশি নেশাও করতেন। অনেকেই এসব বিষয়ে তার ছোট ভাই দুলাই মিয়ার কাছে বিচার দিতেন। শুক্রবার বিকেলেও একজনের সঙ্গে খারাপ ব্যবহার করেন ফুল মিয়া। এ নিয়ে ফুল মিয়ার সঙ্গে কথা বলতে গেলে ছোট ভাই দুলাই মিয়াকে ছুরিকাঘাত করেন তিনি।
.png)
দুলাই মিয়াকে আহত অবস্থায় প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুলাই মিয়ার মৃত্যু হয়।
এদিকে, শুক্রবার রাতেই ফুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ঢাকায় নেয়ার পথে আহত দুলাই মিয়ার মৃত্যু হয়। ফুল মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী। তাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।