নিহত সাইফুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৭) ও প্রতিবেশী মহাবুলের ছেলে সম্পদ (৭) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে মহাবুল ও সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহাবুলের স্ত্রী কনা খাতুন রান্নার কাজে ব্যবহৃত একটি ধারালো বটি তার স্বামী মহাবুলের হাতে তুলে দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে মহাবুল প্রতিপক্ষ সাইফুল ইসলামকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক মহাবুল (৪৫) ও তার স্ত্রী কনা খাতুনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।
.png)
হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুরে থানার ওসি মজিবুর রহমান জানান, শিশুদের মধ্যে ঝগড়ার জেরে ধারালো বটির আঘাতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তার স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।