ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ১৫ মার্চ ২০২৩
ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত 
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন নামে এক মুক্তিযুদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে পাথরখনি সংলগ্ন উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য বের হন শাহাদত হোসেন। পথে পার্বতীপুর-মিঠাপুকুর রোডে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। 

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!