শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রহিম জানান, শনিবার সকালে মোটরসাইকেলযোগে শামীম ফুলবাড়ী বাজার থেকে ধুপইল যাচ্ছিলেন। এ সময় ফুলবলি এলাকায় বিপরীত থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক মিনি ট্রাকের চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)