বুধবার ভোরে বালুখালী-৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রশিদ একই ক্যাম্পের বাসিন্দা। তিনি ঐ ক্যাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ জানান, এনজিও অফিসে ডিউটি করে নিজ শেডে যাওয়ার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। এরপর তার মাথায় ও পিঠে গুলি করে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ রশিদ নিহত হন। পরে সন্ত্রাসীরা লাশ ফেলে পালিয়ে যায়।
.png)